কবিতাঃ সিলেবাস ও খেলা। poem sylebus o khela দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ
সিলেবাস সিলেবাস একটা ফাঁদ-- এর বাইরে এসে দেখো কতোটা আলো এথারে সিলেবাস একটা বৃত্ত- এর ভেতর যা কিছু তার সবটা,অন্তসারে এর বাইরে যত শোরগোল শোনো পাহাড়,মাটি,নদী,জল দাড়কাক বলে চিনি যারে এর বাইরে বিবিধ বিস্তার নাম লিখেছি পাহাড়ে তুমি আমি দরজার বাইরে তুমি কি চাও? বেরিকেড? নাকি হাঁটার খোলা মাঠ? গন্ডি রেখায়,সেঁটে আছো তুমি ঝুলে রেখেছো পা অর্ধেকটা বেঁচে আছো,অর্ধেক মৃতকাঠ মরে আছো তুমি কিভাবে বুঝবো তুমি এখনো হাঁটো হাঁটতে চাইলে,সিলেবাস ভাঙো সিলেবাসজীবন বড্ড খাটো # খেলা অথচ,সতীন একটা জটিল পরীক্ষা তুমি এই পরীক্ষায় অংশ নিতে চাও না পরীক্ষা ছাড়াই পাশ করতে চাও জগৎজুড়ে সকলেই, এই পরীক্ষা ছাড়া সংসার গোছাচ্ছে এটা তো পারাই যায় কোন প্রতিযোগীতাহীন টিকিয়ে থাকা- রং বেরঙের পার্থক্য নেই গুণী, বে-গুণীর পার্থক্য নেই টিকে থাকা মাঠে প্রতিযোগী না থাকলে বিচার থাকে না প্রতিটি সতীন একেকটি পাহাড় পাহাড় ডিঙিয়ে নিজেকে প্রমাণ করো--তুমিই শ্রেষ্ট