Header Ads

Header ADS

স'মিল ও শ্যামলী হাওয়ার মৈথুন। poem by dweep sarkar

 
দ্বীপ সরকার।। কবি

শ্যামলী হাওয়ার মৈথুন

আস্তে আস্তে ওভারব্রীজ পার হচ্ছে শ্যামলী,
দীর্ঘ সর্পিনীর মতো
লেজ থেকে ছিঁড়ে আসে মায়াবী চুলের ঘ্রাণ
তখন আমি,অদূরে,দোতলার রেলিং এ
স্মৃতি পাহারা দেই

মায়াবি চুল তার,বিস্ময়কর ধনুকের মতোন
আমার চোখ মুখ ফালাফালা করে
আমি আহত পাখির মতোন নিম্নগামী হতে হতে
———লুটিয়ে পড়ি

শ্যামলী হাওয়ার মৈথুন
যুগ যুগ ধরে নেচে যায়
আর আমি স্মৃতি পাহারা দেই রেলিং ধরে


স’মিল

স’মিলের মতো ফাঁড়িয়ে যাচ্ছো
আমার পুষ্পিত,বকুল হৃদয়
তুমি তো খুব পারো বটে
আমি জানি,তুমি চোখের শহরে
গোপনে গড়েছো স’মিলের মিউজিয়াম

এই মিউজিয়ামে——
মজিয়ে তুলছো শানের আওয়াজ—
করাতে পিন্দেছো রক্তের টি শার্ট
তুমি খুব পারো বটে

তাতে,পৃথিবী থেকে হয়ত একটা ‘আমি’
কাঠের গুঁড়ো হয়ে যাবো
তারপর.সেটা চুলোর জ্বালানি
তারপর ছাই
শুনেছি এই ছাই দিয়েও অনেক কাম হয়!

তোমার চোখের শহরে ইদানিং অনেকে পা দেয়
অনেকে কাঠ হচ্ছে,ছাই হচ্ছে
তারপর যখন পৃথিবীর সকল ছাই একত্রিত হবো
তোমার করাত চোখে
ছুঁড়ে মারবো শত কোটি ছাইয়ের অন্ধকার

কোন মন্তব্য নেই

nicodemos থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.