কবিতাঃ সিলেবাস ও খেলা। poem sylebus o khela দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ

ছবি
  সিলেবাস সিলেবাস একটা ফাঁদ-- এর বাইরে এসে দেখো কতোটা আলো এথারে সিলেবাস একটা বৃত্ত- এর ভেতর যা কিছু তার সবটা,অন্তসারে এর বাইরে যত শোরগোল শোনো পাহাড়,মাটি,নদী,জল দাড়কাক বলে চিনি যারে এর বাইরে বিবিধ বিস্তার নাম লিখেছি পাহাড়ে তুমি আমি দরজার বাইরে তুমি কি চাও?   বেরিকেড? নাকি হাঁটার খোলা মাঠ? গন্ডি রেখায়,সেঁটে আছো তুমি ঝুলে রেখেছো পা অর্ধেকটা বেঁচে আছো,অর্ধেক মৃতকাঠ মরে আছো তুমি কিভাবে বুঝবো তুমি এখনো হাঁটো হাঁটতে চাইলে,সিলেবাস ভাঙো সিলেবাসজীবন বড্ড খাটো #   খেলা অথচ,সতীন একটা জটিল পরীক্ষা তুমি এই পরীক্ষায় অংশ নিতে চাও না পরীক্ষা ছাড়াই পাশ করতে চাও জগৎজুড়ে সকলেই, এই পরীক্ষা ছাড়া সংসার গোছাচ্ছে এটা তো পারাই যায় কোন প্রতিযোগীতাহীন টিকিয়ে থাকা- রং বেরঙের পার্থক্য নেই গুণী, বে-গুণীর পার্থক্য নেই টিকে থাকা মাঠে প্রতিযোগী না থাকলে বিচার থাকে না প্রতিটি সতীন একেকটি পাহাড় পাহাড় ডিঙিয়ে নিজেকে প্রমাণ করো--তুমিই শ্রেষ্ট    

মেঘ বিক্রেতা। দ্বীপ সরকার megh bikreta by dweep sarkar

 

দ্বীপ সরকার সাহিত্য আর্কাই

 

 

 

 

মেঘ বিক্রেতা। দ্বীপ সরকার

আকাশে ভিড় করছে মেঘ ক্রেতার লোক
চারদিকে আজ কালো আর কালো হোক

মহাশূন্যের তাঁবুতে মেঘের দোকান বসিয়ে
হাওয়ার বিজ্ঞাপনে লিখছে,
‘এখানে মেঘ আছে, মেঘ’——
একদল বিকিকিনি পকেটে ঝড় তুলে নিয়ে
ছড়িয়ে দিচ্ছে উদ্বেগ——

ক্রেতাবেশি এক ষোড়শি ঘুটঘুটে অন্ধকারে
যেই নামিয়েছে তার পা——
দুষ্ট মেঘ বিক্রেতা
ইশারার শিসে জমিয়ে তুলছে ঘা——

জমে ক্ষির ষোড়শীর সুনসান মন,
চুলে গজিয়েছে বরফের সাদা সাদা ডানা——
মেঘ বিক্রেতা হাঁক ছাড়ছে,
আমার এখানে মেঘের দাম, এক আনা——

ষোড়শির ঠোঁটে জড়ো হচ্ছে লাল টুকটুকে রঙধনু
মেঘ বিক্রেতা, আমাদের কবি অনু

মেঘ বিক্রেতা (নিশ্চুপ, হতবিহবল) হাত জড়ো করে বলে,
রঙধনু দাও, আমি দেবো মেঘের পান্ডুলিপি——
ষোড়শী, চোখের তরুপে কাছে টানে তারে,
বেণির ভেতর গিজগিজ করা অন্ধকার
উঁচিয়ে ধরে বলে, একটু মেঘ দিবি?——

মেঘ বিক্রেতা বলে,
আমার তাঁবুতে আসো, বসো——
ষোড়শি, সাদা মেঘের দস্তানায় বসে বলে,
তুমিও একটু খসো——

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স'মিল ও শ্যামলী হাওয়ার মৈথুন। poem by dweep sarkar

কবিতাঃ সিলেবাস ও খেলা। poem sylebus o khela দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ